ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ১:২৯ বিকাল

Link Copied!

রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনের ধাক্কায় মো. টুটুল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী মো. কায়েস মিয়া জানান, সকালে তিনি কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে যুবকটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, টুটুল রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট