ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

খাগড়াছড়িতে ভারী বর্ষণে ভেঙে গেছে সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ সকাল

Link Copied!

ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি-তবলছড়ি সড়কের কয়েকটি স্থানে সড়কের পাশ ভেঙে গেছে। ভেঙ্গে যাওয়া সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কের ভেঙ্গে যাওয়া স্থানগুলো দ্রুত সংস্কার না করলে বন্ধ হয়ে যেতে পারে সড়কটিতে যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পরবে এ সড়কে যাতায়াত করা কয়েক হাজার মানুষ। যান চলাচল বন্ধ হলে ঐ এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সরজমিন ঘুরে দেখা যায়, পানছড়ি -তবলছড়ি সড়কটির উল্টাছড়ি কবরস্থান টিলার পর থেকে জিরানি খোলা পর্যন্ত ৪ কিলোমিটারের মধ্যে অন্তত ৭-৮ জায়গায় সড়কের পাশ ভেঙে গেছে। এর মধ্যে ৪টি স্থান অত্যান্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। একটি স্থানে সড়কের দুই পাশের নীচ থেকে মাটি সরে গেছে। ভারী যানবাহন উঠলেই ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়া বৃষ্টি হলে ধসে পড়তে পারে ভাঙা সড়কের অবশিষ্ট অংশ।

এ সড়কে নিয়মিত যাতায়াত করা মোটরসাইকেল চালক মফিজুর রহমান বলেন, প্রায় এক সপ্তাহ হতে চলছে সড়কটির কয়েক স্থানে ভেঙে গেছে। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি মেরামতের। বাকি অংশ টুকু ভেঙে গেলে যেকোনো সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে।

সিএনজি চালিত অটোরিকশা চালক মুছা বলেন, বর্তমানে সড়কটি দিয়ে মোটরসাইকেল, সিএনজি চলাচল করছে। ঝুঁকি নিয়ে মাঝেমধ্যে চাঁদের গাড়ি যাতায়াত করছে। দ্রুত সংস্কার না করলে ঘটবে দুর্ঘটনা।

খাগড়াছড়ির এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, এলজিইডির পানছড়ি উপজেলা প্রকৌশলী অসুস্থ থাকায় সড়ক ভেঙে যাওয়ার সংবাদ পাননি। এখন খোঁজখবর নিয়ে জানার চেষ্টা করবেন। প্রাথমিক অবস্থায় সড়কের ভেঙ্গে যাওয়া স্থানগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হবে। কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নির্ণয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও জেলার সব উপজেলার সড়কগুলোর ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তত করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?