ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ জুন ২০২৬, ১০:৩১ সকাল

Link Copied!

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি।

নিহত ট্রাকচালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত সহকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী-বটতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক আনিচুর রহমান আনিসের মরদেহ উদ্ধার করে।

ওসি শেখ সেকেন্দার আলি জানান, দুর্ঘটনার সময় চালকের সহকারী ট্রাকের পাথরের নিচে চাপা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহও উদ্ধার করা হয়। নিহত সহকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ট্রাকটি উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু