ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা দুটি ফেরি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ বিকাল

Link Copied!

কুয়াশার তীব্রতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। তবে এ কারণে মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেয়েছিল। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা