ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুয়াকাটায় বাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ডিসেম্বর ২০২৫, ১:০২ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোস্তফাপুর অটোবীচ রাইসমিল সংলগ স্থানে ঢাকাগামী এক বাসের ধাক্কায় মোটরসাইকেলবাহী মাদরাসা শিক্ষার্থী মো. সাইফুল (১৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাইফুলের বাড়ি মজিদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন। সাইফুল নাওভাঙা কামিল মাদরাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারের ক্লাস শেষ করে নিজে মোটরসাইকেল ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী এক বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে সাইফুল গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান