ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ডিসেম্বর ২০২৫, ৪:০৬ বিকাল

Link Copied!

কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নছিম উদ্দিন দেওয়ানী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চিলমারী উপজেলার সিনেমা হল মোড় এলাকার বজরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নছিম উদ্দিন দেওয়ানী চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সমাজপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক্টর বৃদ্ধ নছিম উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটিকে ধাওয়া করলে চালক চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় ট্রাক্টরটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাকিস্তানি পাসপোর্টে ভিসা ছাড়াই ১১ দেশে ভ্রমণের সুযোগ

আপনার চারপাশের ভবনে লুকিয়ে আছে ধ্রুপদী স্থাপত্যের ৫ শৈলী

রান্নাঘর থেকে ফলের মাছি তাড়ানোর ৫ সহজ কৌশল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৪৪

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ নিহত: পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিগগিরই সিসিইউ ও এনজিওগ্রাম সুবিধা পাবে যশোরের মানুষ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবন বাঁচাচ্ছে ‘গো-ডেটা’

রক্তে মাইক্রোপ্লাস্টিক বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

দুই দিনে দুইবার পরিবর্তন, আবারও বাড়ল স্বর্ণের দাম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হামে-উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

জাপানে আঘাত হেনে চীনের পথে টাইফুন ডলফিন, বাড়ছে শঙ্কা