ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কিশোরগঞ্জে ট্র্যাক্টর উল্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০২ সকাল

Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আব্দুল মমিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড় থেকে ট্র্যাক্টর উল্টে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল মমিন একই এলাকার লাল মিয়ার ছেলে। তার বাবা মারা যাওয়ার পর হতে সে নিতাই ইউনিয়নের তকেয়া পাড়া গ্রামে নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, নিহত মমিন শনিবার সন্ধ্যার সময় মাটি ও বালু পরিবহন শেষে কুঠিয়ালপাড়ার ক্যানেলের উপর দিয়ে মাহিন্দ্র ট্রাক্টরটি নিয়ে তকেয়াপাড়া বাড়ি ফিরছিল। এ সময় ট্রাক্টরটি উল্টে যেয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। লাশ তার নানা বাড়ি তকেয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট