ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কাঠবোঝাই ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ সকাল

Link Copied!

বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের চালক কামরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক ও ভ্যানের যাত্রীসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট–পিরোজপুর মহাসড়কের চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার ভাতশালা গ্রামের সিরাজুল শেখের ছেলে। আহতরা হলেন ভ্যানযাত্রী রনি হাওলাদার ও আওয়াল সরদার, ট্রলিচালক মো. সোহেল মৃধা এবং ট্রলির যাত্রী শরিফুল ডাকুয়া।

চিংড়ি গবেষণা কেন্দ্রে থাকা সেনাক্যাম্প সূত্রে জানা যায়, পিরোজপুর থেকে বাগেরহাট শহরের দিকে আসা কাঠবোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান ও ট্রলি দুটিই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রলির চালকসহ দুজন এবং ভ্যানের চালকসহ তিনজন গুরুতর আহত হন।

খবর পেয়ে চিংড়ি গবেষণা কেন্দ্রস্থ আর্মি ক্যাম্পের ২৩ আরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর হুমায়ুন ও ক্যাপ্টেন তৌহিদের নেতৃত্বে সেনাসদস্যরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক মো. কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ভ্যানযাত্রী রনি হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলিচালক সোহেল মৃধা ও যাত্রী শরিফুল ডাকুয়া বর্তমানে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত ও চারজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু ঝুঁকি বাড়ছে, অর্থায়ন বাড়ছে না: জাতিসংঘ

রক্ত নষ্ট করতে হিমাগারের তাপমাত্রা বদলে দিল হ্যাকাররা

দুধ-দইয়ের বদলে ভেগান খাবার, বাড়তে পারে পুষ্টির ঘাটতি

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান