
করোনাভাইরাসের নতুন ঢেউয়ের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোনো মৃত্যু ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
রবিবার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত তথ্য অনুযায়ী, মোট ৩৮৪টি নমুনা পরীক্ষা করা হয়, যার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী,
🔹 দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জনের শরীরে।
🔹 ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২২ জনের।
🔹 মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে দেশে।
এর আগে, গত সপ্তাহে সিলেট ও চট্টগ্রামে করোনায় দুইজনের মৃত্যু এবং ৭ জন শনাক্তের তথ্য জানানো হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও নতুন করে সংক্রমণ বাড়ার ইঙ্গিত উপেক্ষা করার সুযোগ নেই। তারা মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।