ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

করোনার নতুন ঢেউয়ে শনাক্ত ২১, মৃত্যুশূন্য দিন পার করলো দেশ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১১:১৪ সকাল

Link Copied!

দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ চলাকালে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আরও ২১ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য সেবা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৬ শতাংশ।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী:

মোট শনাক্ত: ২০ লাখ ৫২ হাজার ১৮ জন

মোট মৃত্যু: ২৯ হাজার ৫১৮ জন

চলতি বছরের (জানুয়ারি-জুন) মৃত্যু: ১৯ জন

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলেছেন, সংক্রমণের হার তুলনামূলক কম হলেও সতর্ক না থাকলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট