ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কম খরচে হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ৩:০০ বিকাল

Link Copied!

আগামী বছরের (২০২৭) হজ মৌসুমে তুলনামূলক কম খরচে হজ ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংস্থাটি জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মন্ত্রণালয় সূত্র জানায়, ইউএস-বাংলা জানিয়েছে, হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে তারা আগামী মৌসুমে যাত্রী পরিবহনে প্রস্তুত। তবে প্রস্তাবিত ৯৮ হাজার টাকার নেট ভাড়ার সঙ্গে ট্যাক্স, বিভিন্ন চার্জ ও এজেন্সি কমিশন অন্তর্ভুক্ত নয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়ার পাশাপাশি দেশটির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসও হজযাত্রী পরিবহন করছে। সেই অভিজ্ঞতার আলোকে ইউএস-বাংলাও বাংলাদেশ থেকে হজ ফ্লাইট পরিচালনায় অংশ নিতে চায়।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের হজের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনপ্রতি ১ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা বিমান ভাড়ার প্রস্তাব দিয়েছে। তবে চূড়ান্ত ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, গত হজ মৌসুমে বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা হজ প্যাকেজের অন্যতম বড় ব্যয় ছিল। সে তুলনায় ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে কম।

Facebook Comments Box

আরও পড়ুন

না ফেরার দেশে বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব

বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

জুনে সড়ক, রেল ও নৌপথে ৫৯০ দুর্ঘটনায় নিহত ৫১৩ জন

কম খরচে হজ ফ্লাইটের প্রস্তাব ইউএস-বাংলার

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ

১ আগস্ট থেকে শুরু টাইফয়েড টিকাদান কর্মসূচি

বিশ্বের সপ্তম বৃহৎ উৎপাদক হয়েও কেন আম আমদানি করে বাংলাদেশ?

কেনিয়ার ৭৮ বিলিয়ন শিলিং ঋণ ছাড়ে বিলম্ব, ব্যয় পরিকল্পনা চাইল বিশ্বব্যাংক

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ভারী বৃষ্টি নিয়ে সুখবর, তবে দিল দুঃসংবাদও

রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশজুড়ে আরও পাঁচ দিন বৃষ্টির আভাস