ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ২

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ বিকাল

Link Copied!

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন থেকে ইউনিক পরিবহনের বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন অন্তত ১০ যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসমানীনগর থানার ওসি মো. মনায়েম মিয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট