ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

এবারের ডেঙ্গু হতে পারে আরও ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুন ২০২৬, ১১:১৬ সকাল

Link Copied!

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকি থাকতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা যেতে পারে, তাই সবাইকে আগেভাগেই সচেতন হতে হবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের মতে এবার হেমোরেজিক ধরনের ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বরের পাশাপাশি শরীরে রক্তক্ষরণও হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই সতর্কতা অবলম্বন করা জরুরি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হবে। যেসব বাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণকেও সচেতন হতে হবে।

তিনি জানান, সাম্প্রতিক জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয় পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত