ঢাকামঙ্গলবার , ১১ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

এক টিকিটে পুরো মাস! রেলের নতুন সুবিধায় খুশি যাত্রীরা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৫, ১১:১১ সকাল

Link Copied!

ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নিয়মিত যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে নিয়ে এসেছে নতুন স্বস্তির খবর। প্রতিদিনের টিকিট কাটার ঝামেলা কমাতে এবং যাতায়াতে খরচ সাশ্রয় করতে রেলওয়ে চালু করেছে মাত্র ৬০০ টাকার মাসিক বিশেষ টিকিট। এই একটি টিকিটেই পুরো মাস যেকোনো সংখ্যকবার নারায়ণগঞ্জ থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত যাতায়াত করা যাবে।

সাধারণ নিয়মে এই রুটে একবার ট্রেন ভাড়া ২০ টাকা। প্রতিদিন যাওয়া–আসায় খরচ পড়ে ৪০ টাকা এবং মাস শেষে দাঁড়ায় ৬০০ টাকা। বিপরীতে বাসে একই পথে একবার ভাড়া ৫০ টাকা, দিনে খরচ ১০০ টাকা, ফলে মাসে গুনতে হয় প্রায় ৩ হাজার টাকা। অর্থাৎ রেলওয়ের মাসিক টিকিট যাত্রীদের মাসিক পরিবহন খরচকে কয়েকগুণ কমিয়ে দিচ্ছে।

তবে এখনো অনেক নিয়মিত যাত্রী এই বিশেষ সুবিধার কথা জানেন না। ফলে প্রতিদিন আলাদা টিকিট কেটে যাতায়াত করছেন তারা।

চাষাড়া রেলস্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৮০–৯০ জন যাত্রী মাসিক টিকিট নিয়েছেন। তার মতে, প্রচার বাড়লে এই সংখ্যা আরও দ্রুত বাড়বে। তিনি বলেন, “৬০০ টাকা দিয়ে মাসিক টিকিট নিলে কম ভ্রমণ করলেও লোকসান হওয়ার সুযোগ নেই।”

নিয়মিত যাত্রী সালাউদ্দিন জানান, এই সুবিধা যাত্রীদের জন্য সত্যিকারের স্বস্তির খবর। “বাসে যাওয়া–আসায় দৈনিক ১০০ টাকা, আর ট্রেনে মাত্র ২০ টাকা। বড় সুবিধা—প্রতিবার টিকিট কাটার ঝামেলা নেই।”

রেলওয়ের এই উদ্যোগ যাত্রীদের জন্য সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করার পাশাপাশি ভোগান্তিমুক্ত ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছে। এখন প্রয়োজন শুধু ব্যাপক প্রচার, যাতে আরও বেশি মানুষ এই সুবিধা সম্পর্কে জানতে পারে এবং রেলযাত্রা হয় আরও সহজ ও স্বস্তিদায়ক।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র