ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

উখিয়ায় বাসচাপায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে যুবক নিহত, আহত ৩

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ এপ্রিল ২০২৬, ১:৩৯ বিকাল

Link Copied!

কক্সবাজারের উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত যুবক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।

তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকি মিনিবাসটি বালুখালী বাজারের কাছাকাছি ব্রিজ এলাকায় পৌঁছালে উখিয়াগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রায় ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে এবং তা শাহপুরী হাইওয়ে পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা