ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদ ফিরতি যাত্রা: আজ ২৮ মার্চের ট্রেন টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৬, ১০:২১ সকাল

Link Copied!

আসন্ন ঈদকে সামনে রেখে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ বুধবার ২৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ থেকে।

এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। সার্ভারের ওপর চাপ কমাতে অঞ্চলভেদে দুই ধাপে টিকিট ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। এজন্য প্রথমে ওয়েবসাইটে লগইন করে ভ্রমণের তারিখ, প্রারম্ভিক ও গন্তব্য স্টেশন এবং শ্রেণি নির্বাচন করে টিকিট খুঁজতে হবে। এরপর ট্রেনের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলে ই-টিকিট ডাউনলোড করা যাবে।

পেমেন্টের জন্য ভিসা, মাস্টারকার্ড কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ ব্যবহার করা যাবে। টিকিটের কপি ই-মেইলেও পাঠানো হবে। পরে ই-টিকিট প্রিন্ট করে বৈধ পরিচয়পত্রসহ নির্ধারিত স্টেশন থেকে ভ্রমণের আগে চূড়ান্ত টিকিট সংগ্রহ করতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সময়মতো টিকিট সংগ্রহ ও যাত্রা পরিকল্পনার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু