ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদের ৭ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরে শুরু হলো আমদানি-রফতানি

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জুন ২০২৬, ২:১৩ বিকাল

Link Copied!

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের বন্ধ শেষে আবারও ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ছুটির পুরো সময়জুড়েই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রমও স্থগিত রাখা হয়। টানা ৭ দিনের ছুটি শেষে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

বন্দরে প্রবেশ করা ট্রাকগুলো থেকে পণ্য খালাস করে দেশীয় ট্রাকে লোডের মাধ্যমে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। ফলে বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। সোমবারও যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

ঈদের ছুটি শেষে বন্দর কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী, আমদানিকারক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স