ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদযাত্রা: ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মার্চ ২০২৬, ১০:৩৬ সকাল

Link Copied!

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

রেলওয়ে সূত্র জানায়, আজ যারা টিকিট সংগ্রহ করছেন তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এর আগে ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত ১৪ থেকে ১৯ মার্চের যাত্রার টিকিট ছাড়া হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রায় শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারছেন। সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভিত্তিক আলাদা সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আওতায় পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যা চলবে ১৯ মার্চ পর্যন্ত। সে অনুযায়ী ২৩ থেকে ২৯ মার্চের যাত্রার টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত মিটারগেজ কোচ সংযুক্ত করা হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল থাকবে।

এ ছাড়া অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট