ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ মে ২০২৬, ১১:১৩ সকাল

Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে আজ বুধবার (১৩ মে) থেকে শুরু হয়েছে ঈদযাত্রার টিকিট বিক্রি।

বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর ২৩ মে যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে যাত্রার টিকিট।

যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে শুধু রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে।

ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একবারে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।

এদিকে যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা না করতে। অন্য মাধ্যমে টিকিট কিনতে গেলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স