ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আমতলীতে বাসের ধাক্কায় স্কুলগামী শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:৩৯ বিকাল

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজার এলাকায় বাসের সঙ্গে ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৯ বছর বয়সি এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমতলী বাজারে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুনাইদ (৯) উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা এবং ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সকালে চারজন শিশুকে নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যান স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে পৌঁছালে ভ্যানটি রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী “আহাদ এন্টারপ্রাইজ” নামে একটি বাস দ্রুতগতিতে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এতে জুনাইদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও তিন শিক্ষার্থী এবং ভ্যানের চালক আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, স্কুলের সামনে দ্রুতগতির যান নিয়ন্ত্রণের জন্য স্পিড ব্রেকার স্থাপন করতে হবে। অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে গেছে।

চিরিরবন্দর থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট