ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অফিসের বাস থেকে নেমে অন্য বাসের ধাক্কায় নিহত মৎস্য কর্মকর্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ সকাল

Link Copied!

রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৬০) নামের মৎস্য উন্নয়ন করপোরেশনের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলামের ভাগ্নে পারভেজ বলেন, আমার মামা মৎস্য উন্নয়ন করপোরেশনের অ্যাকাউন্ট কন্ট্রোলার ছিলেন। বুধবার অফিস শেষে স্টাফ বাসে করে এসে শনির আখড়া এলাকায় নামেন। এরপর রাস্তা পারাপারের সময় অন্য একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার মামার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলা ওমদিকান্দি গ্রামে। বাবার নাম সামছুদ্দিন সরকার। ঢাকায় শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?