ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অটোরিকশা-টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬, ৪:৪৮ বিকাল

Link Copied!

দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ জুলাই) সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই দশক ধরে তিনি ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো সেদিনও যাত্রী নিয়ে বের হলেও সেই যাত্রাই তার জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।

নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চালক রুসুল করিম বাবু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত