ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ সকাল

Link Copied!

নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় ট্রেন চলাচল আগামী অক্টোবর থেকে আবারও শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে ইতোমধ্যে সবুজ সংকেত পাওয়া গেছে।

আন্তঃদেশীয় রেল যোগাযোগ পুনরায় চালুর দিনক্ষণ চূড়ান্ত করতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় আসছে ভারতীয় রেলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক প্রকৌশলী মো. আফজাল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার থেকে ঢাকার রেলভবনে তিন দিনব্যাপী আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় রেলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

আইজিআরএমের বৈঠকটি বাংলাদেশ ও ভারতে পালাক্রমে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকটি গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, এবারের বৈঠকে আগামী অক্টোবর থেকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা আন্তঃদেশীয় তিনটি ট্রেন চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। বৈঠকেই ট্রেনগুলো চালুর নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসসহ আন্তঃদেশীয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। পুনরায় যোগাযোগ চালু হলে কলকাতা থেকে ঢাকা ও খুলনা এবং ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকাগামী ট্রেন পরিষেবা আবার চালু হওয়ার কথা রয়েছে।

পর্যটন ও চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন। তাদের কাছে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যাতায়াত ব্যবস্থা।

আইজিআরএম হলো বাংলাদেশ ও ভারতের রেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত বার্ষিক দ্বিপাক্ষিক ফোরাম। এই বৈঠকে আন্তঃসীমান্ত ট্রেন চলাচল, রেল অবকাঠামো প্রকল্প এবং পণ্য পরিবহনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি