ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ সকাল

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সময়ে প্রস্তুতি শেষ হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনটির চলাচল শুরু হতে পারে।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যাত্রীদের চাহিদা বাড়ছে। বর্তমানে কক্সবাজারগামী ট্রেনগুলোতে প্রায়ই আসন পূর্ণ থাকছে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে মহানগর এক্সপ্রেস রাত ৯টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। রাতভর যাত্রা শেষে ট্রেনটি ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রামে পৌঁছায়। পথে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও কুমিরাসহ ১২টি স্টেশনে ট্রেনটি থামে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেসের ৭২১ ও ৭২২ নম্বর ট্রেন ঢাকার কমলাপুর থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টার দিকে। ফিরতি ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।

এর ফলে ঢাকা, চট্টগ্রাম এবং পথে থাকা বিভিন্ন এলাকার যাত্রীরা কক্সবাজারে সরাসরি রেল যোগাযোগের সুবিধা পাবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুর রহমান জানান, মহানগর এক্সপ্রেস কক্সবাজার পর্যন্ত চালানোর প্রস্তুতি চলছে। আগামী মাসে নতুন এই সেবা চালু হতে পারে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার করিডোরে রেলসেবা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন চলাচল করছে। পর্যায়ক্রমে তা পাঁচ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে দুটি ট্রেন চলাচল করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

১৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবারও বাড়বে?

অক্টোবরে ঢাকা-কক্সবাজার রুটে চলতে পারে মহানগর এক্সপ্রেস

নতুন নিকোটিন পণ্যে তরুণদের আকৃষ্ট করছে কোম্পানিগুলো, নিষিদ্ধের দাবি

হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় ৩০ স্বেচ্ছাসেবকের হাতে-কলমে প্রশিক্ষণ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

চীনসহ এশিয়ার সঙ্গে স্বাস্থ্য সহযোগিতায় ৪ অগ্রাধিকার স্বাস্থ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ বাড়ছে, চলতি বছর মৃত্যু ৪