ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ১০ মৃত্যু, ২৩ দিনে প্রাণহানি ১২৮

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ৩:৩৪ বিকাল

Link Copied!

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৩৬ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি পরিস্থিতিতে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৩ দিনে হাম আক্রান্ত হয়ে মোট ১২৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯,৮৮৩ জন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর জনগণকে শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর, ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এভিয়েশন খাতে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম