ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জুলাই ২০২৬, ১১:০০ সকাল

Link Copied!

রাজধানীতে মেট্রোরেলের যাত্রীসেবা আরও সম্প্রসারণে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পুরো রুটে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চলাচল করবে।

রোববার (৫ জুলাই) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন পরিচালনা করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে মতিঝিল-কমলাপুর অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ বর্ধিত অংশের ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণসহ সার্বিক কাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে কমলাপুর স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বহির্গমন পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে।

তারা জানান, কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া স্টেশনের স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম শিগগিরই স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজও শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস বসানো, স্থায়ী কাচ স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশে রঙ করার কাজ চলছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত