ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১৩ ঘণ্টা পর টাঙ্গাইলের একই এলাকায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ অক্টোবর ২০২৪, ১১:৪৭ সকাল

Link Copied!

টাঙ্গাইলে ১৩ ঘণ্টা পর একই স্থানে আবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৭ জন। নিহত ওই ব্যক্তি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। তিনি পূজা উপলক্ষে তার শ্বশুরবাড়ি সল্লা বেড়াতে এসেছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় অরিন ট্রাভেলস নামের দ্রুত গতির একটি বাসের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

এর আগে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হতাহতরা সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশাযোগে সল্লা ফিরছিলেন। পথে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস্ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হয়। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক আবিদ হোসেন খান জানান, হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হলে পরিবারের লোকজন তাকে তার সল্লার শ্বশুর বাড়িতে নেয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেয়া হলেও বাসের চালক পলাতক রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা