ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

১০০ শয্যার সেবা চালুতে প্রস্তুতি নিচ্ছে চৌগাছা হাসপাতাল

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ৩:৫৯ বিকাল

Link Copied!

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে বর্ধিত শয্যার সেবা কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার সেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতির সম্ভাব্য মূল্যসহ তালিকা জরুরিভাবে পাঠাতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যশোরের সিভিল সার্জনের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বাড়ানো হলে চৌগাছা ও আশপাশের এলাকার রোগীরা আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন এবং হাসপাতালে রোগীর চাপও কমবে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স