ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হাম প্রতিরোধে সারাদেশে চলবে নিয়মিত টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ৩:২১ অপরাহ্ণ

Link Copied!

হাম প্রতিরোধে সারাদেশে নিয়মিতভাবে টিকাদান কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বাড্ডায় একটি টিকা ক্যাম্পেইন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ না থাকায় দেশে হামের সংক্রমণ বেড়ে যায়। বর্তমানে সরকার প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে শিশুদের জন্য টিকাদান কার্যক্রম জোরদার করেছে।

তিনি জানান, টিকাদান কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাইউনিসেফ-এর পরামর্শ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায় পর্যন্ত ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সারাদেশে পুরোদমে শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিয়মিত টিকাদানের মাধ্যমে শিশুদের সুস্থ ও সুরক্ষিত রাখাই সরকারের লক্ষ্য।

তিনি জোর দিয়ে বলেন, হাম প্রতিরোধে সরকার সার্বক্ষণিক কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, চার্লস জে হার্ডার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং রানা ফ্লাওয়ার্সসহ অন্যান্যরা।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি