ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, একদিনে শনাক্ত ১৯৭

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ৫:২৯ বিকাল

Link Copied!

দেশে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, খুলনা বিভাগে দুজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, একই সময়ে সারা দেশে মোট ১৪ হাজার ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের একটি বড় অংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। যেসব শিশু নিয়মিত টিকা পায়নি, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত আইসোলেশনে রাখা, সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং টিকাদান কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত