ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ জুন ২০২৬, ৪:৪৯ বিকাল

Link Copied!

দেশে সংক্রামক ভাইরাসজনিত রোগ হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ শিশুর মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৬১৫ জনের।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৯ জনের মধ্যে ৪৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯৪ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ হাজার ২৬৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ জন হাসপাতাল ছেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ১০ থেকে ১৪ দিনের মধ্যে সাধারণত রোগের লক্ষণ প্রকাশ পায়।

হামের প্রধান উপসর্গের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হয়ে যাওয়া, মুখের ভেতরে সাদা দাগ (কপলিক স্পটস) এবং শরীরজুড়ে লালচে ফুসকুড়ি।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো চিকিৎসা না হলে হাম থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, কানে সংক্রমণ এবং মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে, যা শিশু মৃত্যুর অন্যতম কারণ হয়ে উঠতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত