ঢাকাবুধবার , ১২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৫:১৭ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকায় এবং অন্যজন রংপুরে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত ৮৯৬ জন এবং পরীক্ষায় নিশ্চিত ১২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে একদিনে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯ জন শিশু হাসপাতালে এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন রোগীসহ দেশে এ পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ৯৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৫৩১ জনের শরীরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এদিকে, এ পর্যন্ত মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Facebook Comments Box

আরও পড়ুন

পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিলে গণপরিবহনে ধূমপান বন্ধ হবে

আমিরাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ভিসা পুনর্বহালের দাবি

Realme C100X with new battery backup surprises

ব্যাটারি ব্যাকআপে নতুন চমক নিয়ে রিয়েলমি সি১০০এক্স

লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

এইচ৫ বার্ড ফ্লু: ঝুঁকিপূর্ণ পাখিকে টিকা দেবে অস্ট্রেলিয়া

রাঙ্গামাটির ৩৮৯ বিদ্যুৎবিহীন বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শাহরাস্তিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

যেভাবে বুঝবেন আপনার হাড় দুর্বল হচ্ছে কি না

চীনে শক্তিশালী টাইফুন ডলফিন, ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১১

এক আগুন নিভতেই আরেক আগুন, ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্র