ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

হাঁটুপানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অগাস্ট ২০২৪, ১১:৫২ সকাল

Link Copied!

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন। এতে ওই মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রী সাধারণ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ওই তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, বন্যায় ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগতভাবে বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত নদীটির গোমতীর দুকূল ছাপিয়ে উঠছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। ফলে মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পানির কারণে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। এ কারণে একটু যানজট রয়েছে। সেটা নিরসনে চেষ্টা চলছে বলে জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও মিশুকচালক নিহত

এক ধাক্কায় ৪.৭ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম

ডলারের চাহিদা মেটাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

টানা দুই দফায় আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১২ দেশে যেতে আগ্রহীদের জন্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হামের টিকা সংগ্রহে বিলম্বের কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিশন

সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বাড়ছে বিচারহীনতা: ৭ জনের ৬ জনেরই বিচার হয় না

নিউজিল্যান্ডে বাড়ছে বেকারত্ব, কমছে কর্মসংস্থান

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের