ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সেন্টমার্টিনে যাতায়াত ও রাত্রিযাপন নিয়ে সিদ্ধান্ত জানাল সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ অক্টোবর ২০২৪, ৬:৪২ বিকাল

Link Copied!

প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংএ এসব তথ্য জানানো হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফ করেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

ব্রিফিংএ তিনি বলেন, নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটক যেতে পারবে। কিন্তু রাতে থাকতে পারবে না। আর ডিসেম্বর-জানুয়ারিতে প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ সেন্টমার্টিনে যেতে পারবে না।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, পরিবেশবান্ধব চিন্তা করে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক পুরোপুরিভাবে সেন্টমার্টিন নিয়ে যাওয়া বন্ধ করা হবে।

ফেব্রুয়ারি মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেন্টমার্টিন বন্ধ থাকবে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।

এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

মহাকাশে তৈরি হচ্ছে ক্যানসারের ওষুধের উপাদান!

দেশের ১৫ হাজার স্বাস্থ্যকেন্দ্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গেও প্রাণ গেল ৬ জনের

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু

সপ্তাহজুড়ে কেমন থাকবে দেশের আবহাওয়া? জানাল অধিদপ্তর

স্তনবৃন্তে স্পর্শ করলেই কেন হঠাৎ মন খারাপ, কী এই ‘স্যাড নিপল সিনড্রোম’?

upay Rewards Three Distributor Partners with Umrah Packages under ‘Shopner Umrah 2026’ Campaign

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪