ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সুন্দরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ জানুয়ারী ২০২৬, ৫:৪০ বিকাল

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ট্রাক্টরের ধাক্কায় কাবিল মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার ছেলের বিয়ের দাওয়াত দিতে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তার ভাই।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে সুন্দরগঞ্জ পৌরসভার মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিল মিয়া উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবিল মিয়া তার ভাই হাতেম মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ছেলের বিয়ের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে একটি মাটিভর্তি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই কাবিল মিয়ার মৃত্যু হয় এবং হাতেম মিয়া গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট