ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিলেটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৪, ২:০৩ বিকাল

Link Copied!

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেগমপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ সূত্রধর (২৭) উপজেলার গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মোহন সূত্রধর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী এনা পরিবহনের একটি বাস বেগমপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বিশ্বজিৎ মারা যান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা