ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৬, ১০:৫৪ সকাল

Link Copied!

সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (২৫ জুলাই) দেশটির পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কগামী গুরুত্বপূর্ণ দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে সাধারণ যাত্রীরা ছিলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গুরুতর আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নিতে জরুরি ভিত্তিতে কয়েকটি হেলিকপ্টার পাঠানো হয়।

৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে যুক্ত করেছে। তবে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে সড়কটির অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জরাজীর্ণ সড়ক ও দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ও সড়ক ব্যবস্থার যে ব্যাপক ক্ষতি হয়েছে, সাম্প্রতিক এই দুর্ঘটনাকে তারই একটি করুণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Huawei Receives Partner Excellence Award

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

Nutrition Awareness Program Held with Students and Stakeholders in Thakurgaon

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

বিশ্বের প্রাচীন ১২ শহর, যেগুলো বদলে দিয়েছিল মানবসভ্যতার ইতিহাস

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে জরুরি সতর্কতা

বর্ষায় যেসব সবজি কেনার আগে দুবার ভাববেন

ছাগলের গুঁতাগুঁতিতে কি মস্তিষ্কের ক্ষতি হয়? চমকপ্রদ তথ্য দিলেন বিজ্ঞানীরা

আধুনিক চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানে ‘খাদ্যই ওষুধ’ ধারণার নতুন দিগন্ত

ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ২ লাখ ২০ হাজার মানুষ

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে দেশজুড়ে