ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

প্রতিবেদক
admin
১ জুন ২০২৪, ২:২৫ অপরাহ্ণ

Link Copied!

অটোরিকশাটি সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার আলোকদিয়া নামক স্থানে পৌঁছালে রাত ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে অটোরিকশার ২ যাত্রী নিহত হয়। এবং অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

গতকাল (৩১ মে) শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার আলোকদিয়ায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসি গ্রামের মৃত যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০) ও সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে ও ভারতের দেওবন্দ মাদরসার মওলানা আবু উবাইদা (২৪)।

নিহত মহাদেব সাহার স্ত্রী ঝরনা রানীকে (৫৩) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, অটোরিকশাটি সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠের পুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার আলোকদিয়া নামক স্থানে পৌঁছালে রাত ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত ও অটোরিকশার চালকসহ আরও ২ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ট্রাকটিকে আটকের জন্য ধাওয়া করার এক পর্যায়ে রাস্তার পাশে ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ