ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

সারাদেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা পৌনে ২ কোটি শিশু

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো দেশের কোটি কোটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা । সরকারের এই বিশাল কর্মসূচির আওতায় দেশের ১ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৮৯৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম দেশের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে একযোগে পরিচালিত হবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলার ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা, ১৩টি পৌরসভা এবং ৪টি সিটি করপোরেশনে (ডিএনসিসি, ডিএসসিসি, এমসিসি ও বিসিসি) ‘জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি’ শুরু হয়েছিল। জরুরি সেই কর্মসূচিতে ২১ লাখ ৮০ হাজার ১০৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ জন শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।

ক্যাম্পেইন সফল করতে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে:

প্রশিক্ষণ ও সমন্বয়: জাতীয় ও স্থানীয় পর্যায়ের সকল প্রশিক্ষণ এবং সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।

সরঞ্জামাদি: ইপিআই সদর দপ্তর থেকে প্রতিটি জেলায় প্রয়োজনীয় টিকা ও আনুষঙ্গিক সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

রেজিস্ট্রেশন: টিকা গ্রহণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে http://(https://vaxepi.gov.bd/registration/mr) নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।

প্রচারণা: জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, টেলিভিশন স্ক্রল এবং সরকারি ওয়েবসাইটে পপ-আপ মেসেজ প্রদর্শিত হচ্ছে।

এছাড়া মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

এই মহতী কর্মসূচির উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী আজ বগুড়ায় উপস্থিত থাকবেন। অন্যদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ক্যাম্পেইনের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিটি জেলা ও উপজেলায় পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদানের মাধ্যমে দেশে হাম ও রুবেলা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ক্যাম্পেইন।

Facebook Comments Box

আরও পড়ুন

শাপলা ও তারা মসজিদের নকশায় এলো নতুন ৫ টাকার নোট

হাসপাতাল থেকেই সংক্রমণ ছড়াচ্ছে, হামে বাড়ছে মৃত্যুঝুঁকি

ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন পাসপোর্ট নিয়ম

পিরোজপুরে শ্রমিক সংকটে মাঠেই নষ্ট হচ্ছে পাকা ধান

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

গাইবান্ধায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৬

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন ১৭০ বাংলাদেশি

realme Unveils Grand Eid-ul-Adha Campaign with Cashback, Offers, and Gifts

ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি