ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাত বছর পর আবারও চালু হচ্ছে ভেনেজুয়েলা-আরুবার বিমান যোগাযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ সকাল

Link Copied!

দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর আবারও বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে ভেনেজুয়েলা ও নেদারল্যান্ডসের স্বায়ত্তশাসিত দ্বীপ আরুবা। শনিবার (১ আগস্ট) থেকে দুই অঞ্চলের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে আরুবার কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আরুবা নেদারল্যান্ডসের স্বায়ত্তশাসিত ক্যারিবীয় দ্বীপগুলোর একটি। বোনায়ার ও কুরাসাওকে নিয়ে এটি ‘এবিসি দ্বীপপুঞ্জ’-এর অংশ।

২০১৯ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আরুবাসহ এবিসি দ্বীপপুঞ্জের সঙ্গে দেশটির সব ধরনের আকাশ ও সমুদ্রপথের যোগাযোগ বন্ধ করে দেন। সে সময় বিরোধীরা এই দ্বীপগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল।

মাদুরো ওই উদ্যোগকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছিলেন।

আরুবার পরিবহনমন্ত্রী ভেনড্রিক সিসিলিয়া জানান, শনিবার থেকে প্রথম ধাপে আরুবা ও ভেনেজুয়েলার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আকাশসীমা খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের কূটনৈতিক উত্তেজনার কয়েক মাস পর দুই পক্ষের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ পুনরায় চালু হলেও বিমান যোগাযোগ এতদিন বন্ধ ছিল।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু