ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মে ২০২৬, ১১:২২ সকাল

Link Copied!

সাতক্ষীরার সদর উপজেলায় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গণেশ সরকার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে শহরের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ সরকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা এলাকার বিরিঞ্চি সরকারের ছেলে।

নিহতের কাকাতো ভাই মনেজিত সরকার জানান, বুধবার বিকেলে গণেশ সরকার ধানবোঝাই ট্রলি নিয়ে বাড়ি থেকে কদমতলার দিকে যাচ্ছিলেন। পথে কদমতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনেজিত সরকার আরও জানান, গণেশ সরকারের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে পূর্ণিমা সরকার শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ছোট মেয়ে মিম সরকার বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স