ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ অক্টোবর ২০২৪, ৬:৩৯ বিকাল

Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার তেমুহনী রেলক্রসিংয়ের পশ্চিম পাশে উত্তর ঢেমশা এলাকায় চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সাতকানিয়া রেলস্টেশন সূত্রে জানা যায়, আজ সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছাড়া আসা কক্সবাজারগামী স্পেশাল ট্রেনটি সাতকানিয়া রেলস্টেশন অতিক্রম করে। পরে সকাল ৯টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের লোকজনের মাধ্যমে উত্তর ঢেমশা এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহতের খবর ছড়িয়ে পড়ে।

সাতকানিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার রতন কুমার দাশ বলেন, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল সাতটার দিকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি সাতকানিয়া রেলস্টেশন ছেড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী স্পেশাল ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বেলাল বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তাঁর পরনে শার্ট ও প্যান্ট ছিল। কীভাবে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেলেন, তা তদন্তের আগে বলা সম্ভব নয়। যুবকের লাশটি রেললাইন থেকে সরিয়ে রাখা হয়েছে। চট্টগ্রামের রেলওয়ে পুলিশের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা

প্যারিস জলবায়ু চুক্তির ১০ বছর, উষ্ণতা নিয়ন্ত্রণে কতটা সফল বিশ্ব?

পৃথিবী যত উষ্ণ হচ্ছে, ততই বাড়ছে ভয়ংকর বজ্রঝড়ের আশঙ্কা