ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৫ বিকাল

Link Copied!

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ-ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার জন্য ফ্রান্সের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগে গঠিত এ অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। সব দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত এ সরকার সব অনিয়মের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

এসময় দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সকে পাশে থাকার আহ্বান জানান উপদেষ্টা ফাওজুল কবির খান। ফ্রান্সের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিগত এক মাসে এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন।

ম্যারি মাসদুপুই বলেন, স্বাধীনতার পর থেকে ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে। দেশের জনগণের জীবনমান উন্নয়নে ফ্রান্সের এ প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে।

রাষ্ট্রদূত আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও ট্রান্সফরমার প্রোটেকশন টেকনোলজি খাতসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিরূপ প্রভাব মোকাবিলায় ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে।

সাক্ষাৎকালে আরও ছিলেন- সড়ক পরিবহন বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, ফরাসি দূতাবাসের অর্থনৈতিক বিভাগের প্রধান জুলিয়েন ডিউর ও বাংলাদেশে এএফডির কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা