ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে রণক্ষেত্র, উত্তেজনা এখনো বিরাজমান

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ অক্টোবর ২০২৫, ২:৪০ বিকাল

Link Copied!

বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা। কথিত জুলাই যোদ্ধাদের অনুষ্ঠানস্থল থেকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুর থেকে এ ঘটনায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া–পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্ধারিত অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধারা জড়ো হলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। দুপুর ১২টার দিকে তারা মানিক মিয়া এভিনিউয়ের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষ চলাকালে গাড়ি, মোটরসাইকেল ও দোকানপাটে ভাঙচুর করা হয়। কিছু স্থানে আগুনও দেওয়া হয়, ফলে সংসদ ভবনসংলগ্ন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

দুপুর সোয়া ২টার দিকে পর্যন্ত সংসদ ভবন এলাকায় আগুন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। র‌্যাব, বিজিবি, আনসার ও পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি মোড় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে উত্তেজনা এখনও বিরাজ করছে। এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে উত্তেজনা রয়ে গেছে। কেউ যেন উসকানিতে না পড়ে, আমরা সেদিকে নজর রাখছি।”

অন্যদিকে আন্দোলনকারীদের এক নেতা অভিযোগ করেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছিলাম, কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।”

তাদের মূল দাবি-জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত দায়মুক্তি ও পুনর্বাসন নিশ্চিত করা।

এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি বাম দল তাদের দাবি পূরণ না হওয়ায় সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে। তারা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিএনপি–জামায়াতসহ বড় রাজনৈতিক দলগুলো অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছে।

সংঘর্ষের কারণে মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনসংলগ্ন এলাকা ও আসাদগেট পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষও সড়ক পারাপারে চরম ভোগান্তিতে পড়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রবাসীদের জন্য নতুন ব্যাংক হিসাব সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আরও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ডুবে ৪০ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো কত?

তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষে বিপন্ন জনপদ

Phoenix Summit 2026 Set to Kicks Off with Intensive Cyber Security Workshops

ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

PROGGA Calls for Investing Increased Health Budget for NCD Control

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার

realme Celebrates World Cup Campaign offering Exclusive Rewards