ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় শ্রমিক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ বিকাল

Link Copied!

গাজীপুর জেলার শ্রীপুরে আজ এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে গাড়িচাপায় এক পোশাক কারখানা শ্রমিক নিহত হয়েছে। আজ (৯ সেপ্টেম্বর) সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর ইউনিয়নের এমসি বাজার এলাকার মীর সিরামিক কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত শ্রমিক মো. আক্কাস আলী (২৯) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নাইস ডেনিম নামের স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, আক্কাস আলী সকালে মীরা সিরামিক কারখানার সামনে থাকা এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাঈল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি ও এর চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

নভেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এলো ৮৮ কোটি ডলার

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

Enovar marks first anniversary with 700 dealers and over 400 products

এক বছরে ৪০০ পণ্য নিয়ে বাজারে ইনোভারের বিস্তার

শীতের শুরুতেই তেঁতুলিয়া থেকে দেখা মিলল বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার

হৃৎপিণ্ড সুস্থ রাখতে প্রতিদিনের ৭টি ব্যায়াম ও জীবনযাত্রার অভ্যাস

লটারিতে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেলেন ৩০০ জন

জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবার সংকটে কলা!

নিরাপদ বিকল্প প্লাস্টিকের রাসায়নিকেই কম জন্ম ওজনের ঝুঁকি!

ইঁদুর মারতে নয়, ঘরে জীবন্ত ইঁদুর এনে বিপাকে ফেলল দুই পোষা বিড়াল!

এল নিনোর প্রভাবে ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের বিখ্যাত দুই প্রাকৃতিক পাথুরে স্থাপনা