ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শৈলকুপায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫০ বিকাল

Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম মুফা মালিথা। তিনি শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুফা মালিথা বাইসাইকেলযোগে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট