ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৬, ১২:৩১ বিকাল

Link Copied!

সারাদেশে শিগগিরই একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সারা দেশে একযোগে ভিটামিন এ ক্যাম্পেইন চালু হবে। এ বিষয়ে প্রস্তুতির কাজ চলছে। আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে ক্যাম্পেইন শুরুর তারিখ জানিয়ে দেওয়া হবে।”

তিনি জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং সারাদেশে একই দিনে এ কর্মসূচি পরিচালিত হবে।

এ সময় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, শুধু প্যাথলজি নয়, পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ্-দ্বীন ফাউন্ডেশনের অন্য শাখাগুলোর কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই।

তিনি অভিযোগ করেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে হাসপাতালটিতে ছয় শিশুর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ওই মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে নিতেই হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই অপরাধের শাস্তি হিসেবে হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “পোস্টমর্টেম না হওয়ায় আদ্-দ্বীন হাসপাতাল কিছুটা সুবিধা নিতে পারে। তবে আদালত জানে নির্মমভাবে ছয়জন শিশু মারা গেছে। এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আশা করছি, অপরাধীরা বিচার পাবে।”

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস

সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরও ৫ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ

বিশ্বকাপ সেমিফাইনাল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাংবাদিক

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও বারবার ক্ষুধা লাগে

Donate for flood victims thru’ Nagad

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান, নেই কোনো চার্জ

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫ হাজার মানুষের পাশে যুক্তরাজ্য

বন্যায় ১০ জেলায় মানবিক বিপর্যয়, ক্ষতিগ্রস্ত ১১ লক্ষাধিক মানুষ

টিকাদানে আসছে ডিজিটাল ইন্টারঅপারেবল ডাটা প্ল্যাটফর্ম