ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল শিগগির চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ণ । ৮৪ জন

দেশের যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন।

বর্তমানে শাহজালালে দুটি টার্মিনাল রয়েছে, যার মোট আয়তন এক লাখ বর্গমিটার। চালু হতে যাওয়া তৃতীয় টার্মিনালের আয়তন বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি, মোট দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, এবং এতে থাকবে ৩৭টি অ্যাপ্রোন পার্কিং, যার ফলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করা সম্ভব হবে।

শাহজালাল বিমানবন্দরে বর্তমানে চারটি ট্যাক্সিওয়ে রয়েছে, যা নতুন দুটি হাই-স্পিড ট্যাক্সিওয়ে যোগ হলে আরও দ্রুত যাত্রী চলাচল সম্ভব হবে।

প্রকল্পটি প্রথম একনেকে অনুমোদিত হয় ২৪ অক্টোবর ২০১৭ সালে। তখন ব্যয় ধরা হয়েছিল ১৩,৬১০ কোটি টাকা, পরে আরও ৭,৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় ২১,৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু হয় এবং প্রাথমিকভাবে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

নির্মাণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং। প্রকল্পে উল্লেখযোগ্য অংশ জাপানি সহযোগিতা সংস্থা জাইকা থেকে এসেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনালে থাকবে:

২৬টি বোর্ডিং ব্রিজ, প্রথম ধাপে ১২টি চালু করা হবে

৩৬টি উড়োজাহাজ পার্কিং বে

বহির্গমন: ১১৫টি চেকইন কাউন্টার ও ১৫টি সেলফ সার্ভিস চেকইন

১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার

আগমন: ৫টি স্বয়ংক্রিয় চেকইন কাউন্টার, ৫৯টি পাসপোর্ট এবং ১৯টি চেকইন কাউন্টার

১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট

গাড়ি পার্কিংয়ের জন্য মাল্টিলেভেল কার পার্কিং ভবন (১,৩৫০ গাড়ি পার্কিং সক্ষমতা)

২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালের আংশিক উদ্বোধন হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় গ্রাউন্ড হ্যান্ডলিং ও প্রযুক্তিগত সমস্যার কারণে পুরোপুরি চালু করা যায়নি।

আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছেন, “ট্রিমিনালের সম্পূর্ণ কার্যক্রম কবে শুরু হবে তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে দ্রুত চালুর লক্ষ্যে কাজ চলছে এবং প্রধানমন্ত্রী বিষয়টি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন।”