ঢাকাবুধবার , ৫ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

শাহজালাল বিমানবন্দরে আজ থেকে মিলবে ফ্রি ওয়াই-ফাই সুবিধা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মে ২০২৬, ১২:৪৮ বিকাল

Link Copied!

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (রোববার, ১৭ মে) থেকে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করছে সরকার। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের সব প্রান্তে নিরাপদ ও দ্রুতগতির ডিজিটাল সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, সংকটকালীন পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকারের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন ফকির মাহবুব আনাম। তিনি জানান, ঢাকায় এআই-ভিত্তিক ক্যামেরা ব্যবহারের ফলে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, সরকার তেলের দাম বাড়াতে চায়নি। তবে বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) তিনি জানিয়েছিলেন, সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং দেশের দুর্গম এলাকাতেও উচ্চগতির সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স