ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে মাগুরায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৮ বিকাল

Link Copied!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ইটখোলা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ক্যানসার, ডায়াবেটিস, নারী ও শিশুসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আলিমুজ্জামান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাহান প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাসুদুল হক।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচিতে রোগী দেখেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আলিমুজ্জামান, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. দিলারা আকবার লাবনী, ডা. মো. মাসুদুল হকসহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মাগুরা জেলা শাখার একাধিক চিকিৎসক।

দিনব্যাপী এই আয়োজনে বিপুলসংখ্যক রোগী সেবা গ্রহণ করেন। স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা